eaibanglai
Homeএই বাংলায়জামুড়িয়ার হায়েনা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

জামুড়িয়ার হায়েনা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের জামুড়িয়া থানার অন্তর্গত মদনতোড় পঞ্চায়েত এলাকা থেকে একটি হায়েনা উদ্ধার করল বনদপ্তর। জানা গিয়েছে, গত প্রায় ১০ দিন ধরে এলাকার একাধিক গ্রামে রাতের অন্ধকারে একটি হায়েনাকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই আতঙ্কিত গ্রামবাসীরা জামুড়িয়া থানায় খবর দেন। একই সঙ্গে বনদপ্তরকেও বিষয়টি জানানো হয়।

পরিস্থিতির গুরুত্ব বুঝে বনদপ্তরের কর্মীরা মদনতোড় পঞ্চায়েতের পার্শ্ববর্তী একাধিক গ্রামে বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে রাখেন। টানা নজরদারির পর অবশেষে বৃহস্পতিবার সকালে বনদপ্তরের পাতা ফাঁদে ধরা পড়ে হায়েনাটি। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে হায়েনাটিকে উদ্ধার করে নিয়ে যান।

এদিকে হায়েনা ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার চুরুলিয়া ফাঁড়ির পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments