দক্ষিণ বাংলা

আইএসএফ কর্মীকে কুড়ুলের কোপ, কাঠগড়ায় তৃণমূল

By Eaibanglai - March 24, 2026
— Advertisement —
Advertisement
আইএসএফ কর্মীকে কুড়ুলের কোপ, কাঠগড়ায় তৃণমূল

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– নির্বাচনের নির্ঘণ্ট বাজতেই রক্তাক্ত আসানসোলের জামুরিয়া। বৈঠক শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত আইএসএফ কর্মীর মাথায় কুড়ুলের কোপ। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানওতোর। হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

সোমবারের এই ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া বিধানসভার জামুরিয়া থানার রাখাকুরিয়া এলাকায়। আইএসএফের জামুড়িয়ার কনভেনার জামশেদ আলম শা জানান, দলের নেতা ও কর্মীদের এদিন একটি নির্বাচনী বৈঠক ছিল। সেই বৈঠক থেকে বাড়ি ফিরছিলেন সাহেব আলি মণ্ডল। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাস্তায় তাকে আটকায় ও কুড়ুল নিয়ে হামলা চালায়। ঘটনায় গুরুতর জখম হন সাহেব আলি। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায়া জামুরিয়া থানার পুলিশ এবং জখম সাহেব আলিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে।

ইতিমধ্যে হামলাকারিদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আইএসএফের তরফে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন জানান, কোথাও কোন কিছু ঘটনা ঘটলেই তাতে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। এমন তো হতে পারে, এলাকার বাসিন্দারা তাদের উপর ক্ষুব্ধ।

অন্যদিকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement