সংবাদদাতা,আসানসোলঃ- রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করে রাজ্য সরকার। খুশিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সহ সাধারণ মহিলাদের মত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলারা অকাল দোল উৎসবে মেতে ওঠেন। ছিলেন এলাকার সাধারণ মহিলারা। মমতা ব্যানার্জ্জীর ছবি ও লক্ষ্মীভান্ডার হাতে নিয়ে আবির খেলে উৎসবের মেজাজে তারা মেতে ওঠেন। একে অপরকে মিষ্টিমুখও করানো হয়। প্রসঙ্গত বৃহস্পতিবার বাজেটে এই প্রকল্পে মহিলাদের জন্য ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব পেশ হয়েছে।
উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী অপর্ণা রায় , জেলা পরিষদের সদস্য বেবি মন্ডল, রানু রায়, সুলেখা দাস, অনিতা দাস সহ এলাকার বহু মহিলা কর্মী সহ সাধারণ মহিলারা।


















