eaibanglai
Homeএই বাংলায়বঙ্গভূষণ সম্মানে ভূষিত হলেন সালানপুরের নন্দলাল বাউরি

বঙ্গভূষণ সম্মানে ভূষিত হলেন সালানপুরের নন্দলাল বাউরি

সংবাদদাতা,আসানসোলঃ- রাজ্য সরকারের বঙ্গভূষণ সম্মানে ভূষিত হলেন সালানপুরের নন্দলাল বাউরি। কলকাতায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ হাতে এই পুরস্কার তুলে দেন পশ্চিম বর্ধমান জেলার অন্যতম বিশিষ্ট গবেষক নন্দলাল বাউরি মহাশয়ের হাতে। মুখ্যমন্ত্রী তাঁর হাতে স্মারক, বেশ কিছু গ্রন্থ এবং আর্থিক পুরস্কার তুলে দেন।

প্রসঙ্গত সম্প্রতি রাজ্য সরকারের তরফে বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হয় মনোনীত গুণীজনদের। এই গুণীজনদের মধ্যে মনোনীত হন প্রত্যন্ত পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের কল্যা পঞ্চায়েত এলাকার মনহরা গ্রামের বাসিন্দা নন্দলালবাবু। মূলত দীর্ঘকাল ধরে নিম্নবর্গ জনগোষ্ঠীকে নিয়ে তিনি গবেষণা করে আসছেন। একই সাথে বাউরি জনগোষ্ঠীর উপরে গবেষণা কাজ করেছেন। তাঁর এই কাজের জন্যই তাঁকে সম্মানিত করল রাজ্য সরকার।

বছর ৬৩-র নন্দলাল বাবু ইতিমধ্যেই সাতটি গবেষণা গ্রন্থ প্রকাশ করেছেন। ‌ তারমধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হল “রাঢ়ের বাউরি চুয়াড় বিদ্রোহ”, “বাউরি জনগোষ্ঠীর ইতিহাস” (প্রথম ও দ্বিতীয় খন্ড) ইত্যাদি। এছাড়াও নন্দলালবাবু “সরাণ” নামের একটি সাহিত্য পত্রিকা বহুদিন ধরেই প্রকাশ করে আসছেন। তাঁর বলিষ্ঠ সম্পাদনায় এই পত্রিকা রাঢ় অঞ্চলের রীতিমতো সুখ্যাতি অর্জন করেছে।

তাঁর কাজের জন্য সরকারিভাবে এত বড় সম্মান পেয়ে উৎসাহিত নন্দলালবাবু জানান, এই পুরস্কার তাঁকে তাঁর কাজে আরো অনুপ্রানিত করবে ও চিন্তাভাবনার খোরাক যোগাবে। ‌

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments