eaibanglai
Homeএই বাংলায়আসানসোল ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, এলাকায় চাঞ্চল্য

আসানসোল ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, এলাকায় চাঞ্চল্য

সংবাদদাতা,আসানসোলঃ- শুক্রবার সন্ধ্যায় কাল্লা মোড় সংলগ্ন ১৯ নং জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দ্রুত গতিতে এসে সিগন্যালে দাঁড়িয়ে থাকা পরপর বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বেশ কয়েকটি গাড়ির চালক ও যাত্রীরা আহত হয়। এবং গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর সাথে সাথে আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের নেতৃত্বে ট্রাফিক গার্ডের পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনা সম্পর্কে আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের ওসি সঞ্জয় কুমার ভগত বলেন, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যালে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। তাতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহত হন। আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। বেশ কিছুক্ষনের মধ্যে ট্রাফিক গার্ডের চেষ্টায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়। ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments