eaibanglai
Homeএই বাংলায়'কয়লা চোর হরেরাম'- পোস্টার পড়ল তৃণমূলের কার্যালয়ের দেওয়ালে

‘কয়লা চোর হরেরাম’- পোস্টার পড়ল তৃণমূলের কার্যালয়ের দেওয়ালে

সংবাদদাতা,আসানসোল -:  জামুড়িয়া বিধানসভার বীজপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের দেওয়ালে তৃণমূল প্রার্থী হরেরাম সিং ও দুই ব্যক্তির ছবি সহ ‘কয়লা চোর হরেরাম’ লেখা পোস্টার পড়াকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার সকালে পোস্টারটি সবার নজরে আসে। এটা বিরোধী রাজনৈতিক দলগুলি চক্রান্ত বলেই দাবি তুলে পথ অবরোধ করে তৃণমূল কর্মী-সমর্থকেরা।

তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, ঘটনার সঙ্গে বিজেপি, সিপিএম ও এনসিপি দল যুক্ত আছে। তৃণমূলের উন্নয়নের সঙ্গে এঁটে উঠতে না পেরে এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে তারা এই ধরনের কাজ করে বেড়াচ্ছে। তাদের আরও অভিযোগ, বিজেপির কিছু ক্যাডার গভীর রাত্রি পর্যন্ত এলাকায় মদ্যপ অবস্থায় তাণ্ডব করে বেড়ায়। প্রশাসনের কাছে তাদের দাবি, যারা এইধরনের কাজ করছে অবিলম্বে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করে বিজেপি প্রার্থী ডা. বিজন মুখার্জ্জী বলেন, বিজেপির প্রতিটি নেতা এবং কর্মীরা নির্বাচনী প্রচারে ব্যস্ত। বিজেপি কখনোই এমন কাজ করেনি এবং এই ধরনের কাজকেও তারা সমর্থন করেনা। এই কর্মকান্ডের জন্য তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে তিনি দায়ী করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments