eaibanglai
Homeএই বাংলায়​বার্নপুরে তাপস ব্যানার্জীর সমর্থনে সাংসদ সায়নী ঘোষের মেগা রোড-শো, জনতার ঢল

​বার্নপুরে তাপস ব্যানার্জীর সমর্থনে সাংসদ সায়নী ঘোষের মেগা রোড-শো, জনতার ঢল

সংবাদদাতা, আসানসোল -: আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস ব্যানার্জীর সমর্থনে বার্নপুর স্টেশন মোড় থেকে ত্রিবেণী মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য রোড-শো করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ।

সাংসদ সায়নীকে সামনে থেকে দেখতে এদিন ​জনসমুদ্রে ভাসল বার্নপুর। হুডখোলা গাড়িতে প্রার্থী তাপস ব্যানার্জীকে পাশে নিয়ে যখন সায়নী ঘোষ প্রবেশ করেন, তখন উপস্থিত জনতা ‘জয় বাংলা’ স্লোগানে তাদের স্বাগত জানান। রাস্তার দু’পাশের বাড়ির ছাদ ও বারান্দাতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ​রোড-শো চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর জনমুখী প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আবারও তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান সায়নী। ​তিনি বলেন, “বার্নপুরে মানুষের এই ভালোবাসা দেখে আমি অভিভূত। আপনারা তাপস বাবুকে বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠান।” বাংলার মহিলাদের জন্য রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে তিনি নারী শক্তিকে ভোটদানের আবেদন জানান।

আসানসোল দক্ষিণ কেন্দ্রে এবার লড়াই বেশ হাড্ডাহাড্ডি। এই পরিস্থিতিতে সাংসদ সায়নী ঘোষের মতো জনপ্রিয় মুখকে দিয়ে রোড-শো করানো তৃণমূলের ভোট কৌশলের একটি বড় অংশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষ করে মহিলা ভোটারদের মনে এই প্রচার কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments