eaibanglai
Homeএই বাংলায়নজর কাড়া কেন্দ্র - আসানসোল উত্তর ও দক্ষিণ

নজর কাড়া কেন্দ্র – আসানসোল উত্তর ও দক্ষিণ

সংবাদদাতা, আসানসোল -: অন্য দলের প্রার্থী থাকলেও আসানসোল উত্তর ও দক্ষিণ কেন্দ্রে হতে চলেছে দ্বিমুখী লড়াই। প্রত্যাশামতই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে প্রবীণ নেতা মলয় ঘটককে। দীর্ঘদিন ধরেই তিনি রাজ্য রাজনীতির পরিচিত মুখ। প্রশাসনিক অভিজ্ঞতা ও সংগঠনের সঙ্গে নিবিড় যোগাযোগ – এই দু’টি কারণের জন্য দল আবার তাকে প্রার্থী করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

অন্যদিকে, তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছেন কৃষ্ণেন্দু মুখার্জ্জী। এলাকায় সংগঠক হিসাবে তারও একটা আলাদা পরিচিতি আছে। ফলে এই কেন্দ্রে একটা জমজমাট লড়াই দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে দুই প্রার্থী বুথস্তরে সংগঠন মজবুত করা, জনসংযোগ বাড়ানো ইত্যাদির দিকে নজর দিয়ে প্রচার শুরু করে দিয়েছেন।

আসানসোল দক্ষিণে তৃণমূল প্রার্থী তাপস ব্যানার্জ্জীর সঙ্গে বিজেপি প্রার্থী তথা এলাকার বর্তমান বিধায়িকার মধ্যে জোর লড়াই হতে চলেছে সেটা নিশ্চিতরূপে বলা যায়। এলাকায় তাপস ব্যানার্জ্জীর নিজস্ব একটা পরিচিতি আছে এবং জনসংযোগও ভাল। অতীতে এলাকায় তার করা উন্নয়নমূলক কাজের উল্লেখ করে তিনি জানান, সেই ধারাবাহিকতা বজায় রাখাই তার লক্ষ্য। মানুষের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করাকেই তিনি অগ্রাধিকার দেবেন।

কিছুক্ষেত্রে তার প্রতি মানুষের ক্ষোভ থাকলেও বিধায়িকা হিসাবে অগ্নিমত্রা পাল এলাকার মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

ফলে এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। দুই পক্ষই নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী। ফলে ভোটের আগে থেকেই এই কেন্দ্র ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। দু’টি কেন্দ্রে জনগণ কাকে বেছে নেয় সেটা দেখার জন্য ৪ ঠা মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments