এই বাংলায়

বিজেপি নেতার গ্রেফতারের দাবিতে অন্ডাল থানায় মহিলাদের বিক্ষোভ

By Eaibanglai - June 10, 2026
— Advertisement —
Advertisement
বিজেপি নেতার গ্রেফতারের দাবিতে অন্ডাল থানায় মহিলাদের বিক্ষোভ

সংবাদদাতা,আসানসোলঃ- কাজোড়া মোড় এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনার জেরে মঙ্গলবার অন্ডাল থানার সামনে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা। বিজেপি নেতা সহ অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে তারা থানা ঘেরাও করে প্রতিবাদ জানান।

​ বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, সংঘর্ষের ঘটনায় পুলিশ একতরফা ব্যবস্থা নিচ্ছে। তাদের দাবি, সোমবার রাতে পুলিশ তাদের পক্ষের কয়েকজনকে গ্রেফতার করলেও অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি, এর আগে এক পক্ষকে গ্রেফতার করার পর ছেড়ে দেওয়ার ঘটনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
​বিক্ষোভের জেরে থানার সামনে উত্তেজনা ছড়ায় এবং মহিলারা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন।

পরে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। আইন অনুযায়ী সমান পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement