eaibanglai
Homeএই বাংলায়আসানসোলের সাতগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত প্রায় ২০ যাত্রী

আসানসোলের সাতগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত প্রায় ২০ যাত্রী

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের সাতগ্রাম ৮ নম্বর এলাকায় মঙ্গলবার সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন একাধিক যাত্রী। জানা গেছে যখন আসানসোল থেকে রাণীগঞ্জগামী একটি মিনিবাস যাত্রী নামানোর জন্য সাতগ্রাম ৮ নম্বর এলাকায় দাঁড়িয়ে ছিল, সেই সময় পিছন দিক থেকে আসানসোলগামী একটি এক্সপ্রেস বাস এসে সজোরে মিনিবাসটিকে ধাক্কা মারে।

দুর্ঘটনায় দুই বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হন। স্থানীয়রাই উদ্যোগ নিয়ে উদ্ধারকাজে নেমে পড়েন এবং আহতদের প্রাথমিকভাবে সাহায্য করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং কয়েকজন আহত যাত্রীকে আসানসোল জেলা হাসপাতালে এবং বাকিদের রাণীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

অন্যদিকে দুর্ঘটনার জেরে কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments