eaibanglai
Homeএই বাংলায়রান্নার গ্যাস ঘাটতি - বিপাকে জেলা হাসপাতাল

রান্নার গ্যাস ঘাটতি – বিপাকে জেলা হাসপাতাল

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -: গ্যাস সংকটের প্রভাব পড়তে শুরু হয়েছে আসানসোল জেলা হাসপাতালের রান্নাঘরে। গ্যাসের ঘাটতি থাকায় রোগীদের জন্য নিয়মিত খাবার প্রস্তুত করা কঠিন হয়ে উঠছে। কার্যত বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন গড়ে প্রায় ৭০০ থেকে ৭৫০ জন রোগীর জন্য এখানে খাবার তৈরি করা হয়। কিন্তু গ্যাসের ঘাটতির জেরে রান্নার কাজ চালিয়ে যাওয়া রীতিমত কঠিন। আপাতত অতিরিক্ত দাম দিয়ে বাইরে থেকে গ্যাস কিনে কোনোরকমে রান্না চালানো হচ্ছে। এভাবে দীর্ঘদিন কাজ চালানো সম্ভব হবেনা বলে আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গ্যাসের ঘাটতির কারণে হাসপাতাল চত্বরে থাকা ক্যান্টিনেও রান্না করা সমস্যা হচ্ছে।

তবে এই অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, গ্যাসের তেমন কোনও ঘাটতি নেই। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে সিলিন্ডার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। পাশাপাশি বিজেপিকে বদনাম করার চেষ্টাও চলছে বলে তাদের অভিযোগ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments