eaibanglai
Homeএই বাংলায়হাসপাতালের গেট তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন স্থানীয় বিধায়ক

হাসপাতালের গেট তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন স্থানীয় বিধায়ক

সৌভিক সিকদার, আউসগ্রামঃ- বেডে থাকার কথা রুগীর, অথচ সেখানে শুয়ে আছে কুকুর। সীমানা প্রাচীর না থাকার জন্য হাসপাতাল চত্বরে অবাধে ঘুরে বেড়াচ্ছে ছাগল। দীর্ঘদিন ধরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে গ্রিল গেটের একটি বড় অংশ ভেঙে পড়ে আছে, সেদিকে নজর নাই কারও। বিকল হয়ে পড়ে আছে অ্যাম্বুল্যান্স। এরকম নানান অভিযোগ সামনে আসতেই নড়াচড়ে বসল পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর। পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বুধবার স্বাস্থ্যকেন্দ্রে রোগী কল্যাণ সমিতির জরুরি বৈঠক হয়। ঘটনাটি আউসগ্রাম-১ নং ব্লকের বননবগ্রাম ব্লক হাসপাতালের।

বৈঠকে স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার হাসপাতালের দুটি গেট তৈরি করে দেওয়ার জন্য বিধায়ক তহবিল থেকে দ্রুত আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। জানা যাচ্ছে আউসগ্রাম-১ নং ব্লকের পক্ষ থেকে সীমানা প্রাচীর তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। বিশিষ্ট সমাজসেবী শান্তাপ্রসাদ রায়চৌধুরী তাদের পক্ষ থেকে হাসপাতালের চারপাশ নিয়মিত পরিস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিধায়ক বলেন, এই হাসপাতালের উপর এলাকার গরীব মানুষেরা নির্ভরশীল। সুতরাং একে ঠিকঠাক রাখার দায়িত্ব আমাদের সবার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments