এই বাংলায়

কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুই দুর্ঘটনায় মৃত তিন, আহত তিন

By Eaibanglai - July 15, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়া:- কয়েক ঘণ্টার ব্যবধানে বাঁকুড়ায় পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। প্রথম দুর্ঘটনাটি ঘটে জয়পুরের জঙ্গলে ও দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বিষ্ণুপুরের তেলিপুকুর এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার ভোরে কোতুলপুর থেকে বিষ্ণুপুরের দিকে প্রচন্ড গতিতে যাচ্ছিল একটি ডাম্পার। ডাম্পারটি বন কামারপুকুর ও তেলিপুকুরের মাঝে ভাঙ্গা পুলের কাছে আসতেই উল্টো দিক থেকে আসা একটি চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে চারচাকা গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক সহ দুই যাত্রীর। পরে দুমড়ে মুচড়ে যাওয়া ওই গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে গতকাল রাতে জয়পুর জঙ্গলে একটি ইঞ্জিন ভ্যানের সাথে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। ঘটনায় আহত হন আরো তিনজন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement