এই বাংলায়

দামোদরে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ উদ্ধার

By Eaibanglai - July 21, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, বাঁকুড়াঃ- দামোদরে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। শুক্রবার বাঁকুড়ার বড়জোড়ার পখন্নায় দামোদর নদের বালি খাদ থেকে দেহটি উদ্ধার হয়। মৃত ব্যক্তির পরিচয় জানা না গেলেও বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে ওই ব্যক্তি পখন্না সংলগ্ন দামোদর নদের বালি খাদে স্নান করতে নেমে তলিয়ে যান। বিষয়টি এলাকার কয়েকটি শিশুর নজরে আসতেই তারা গ্রামে গিয়ে খবর দেয়। পরে পখন্না ফাঁড়ির পুলিশ বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে তল্লাশী শুরু করে এবং শুক্রবার সকালে দেহটি উদ্ধার হয়।

দেহটি উদ্ধারের পর মৃতের নাম পরিচয় জানার চেষ্টার চালাচ্ছে পুলিশ। পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement