এই বাংলায়

বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ইলেকট্রিক মিস্ত্রির

By Eaibanglai - October 17, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়াঃ– এক ইলেকট্রিক মিস্ত্রির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির নাম সঞ্জয় ঘোষ বয়স ৪৪। ঘটনা বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত ক্ষীরি গ্রামের।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে এদিন সকালে তিনি বাড়িতে বসে ইলেকট্রিকের কাজ করছিলেন, সেখানেই বিদ্যুৎপৃষ্ঠ হন। পরে ওই ব্যক্তিকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

অন্যদিকে সঞ্জয়বাবুর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নামে। পুরো বিষয়টি কোতুলপুর থানাতে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায় ও মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। নিজের বাড়িতে কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ওই ব্যাক্তির, পুরো বিষয়টি খতিয়ে দেখছে কোতুলপুর থানার পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement