এই বাংলায়

পারিবারিক বিবাদের জেরে ভাইপোকে কুড়ুলের কোপ কাকার

By Eaibanglai - September 03, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়াঃ- পারিবারিক বিবাদের জেরে ভাইপোকে কুড়ুল দিয়ে কোপানোর অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। ঘটনায় গুরু জখম হয়েছে একাদশ শ্রেণির ছাত্র স্বাধীন পাতর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার শ্রীচন্দনপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে শ্রীচন্দনপুর গ্রামের বাসিন্দা রঙ্গলাল পাতরের সঙ্গে বেশ কিছুদিন ধরেই খুড়তুতো ভাই চন্দন পাতরের পারিবারিক বিবাদ চলছে। অভিযোগ গতকাল রাতে চন্দন পাতর মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তুমুল গালিগালাজ করতে শুরু করে। বাড়িতে সেই সময় রঙ্গলাল পাতরের একমাত্র ছেলে স্বাধীন পাতর পড়াশুনা করছিল। পড়শুনায় ব্যাঘাত হওয়ায় রঙ্গলাল চন্দনকে গালিগালাজ করতে বারন করলে চন্দন রঙ্গলালের উপর চড়াও হয় ও মারধর শুরু করে বলে অভিযোগ। সেই সময় স্বাধীন কাকার হাত থেকে বাবাকে বাঁচাতে গেলে মদ্যপ রঙ্গলাল তার উপর চড়াও হয় এবং ধারাল কুড়ুলের কোপ বসিয়ে দেয় তার পিঠে। ঘটনায় গুরুতর জখম স্বাধীনকে তড়িঘড়ি উদ্ধার করে অমরকানন গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত চন্দন পাতরকে আটক করে থানায় নিয়ে যায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement