এই বাংলায়

বিপুল পরিমাণ অবৈধ চোলাই নষ্ট করল আবগারি দপ্তর

By Eaibanglai - December 05, 2023
— Advertisement —
Advertisement
বিপুল পরিমাণ অবৈধ চোলাই নষ্ট করল আবগারি দপ্তর

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ– সোমবার ছাতনা আবগারি দপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদ নষ্ট করলো। গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত মুকুন্দপুর, শালবেদিয়া, সিদারা, মাধবপুর, রাজামেলা, নবগ্ৰাম, লছমনপুর এলাকায় অভিযান চালিয়ে আবগারি দপ্তর অবৈধ মদ তৈরির সরঞ্জাম ও অবৈধ মদ উদ্ধার করে এবং তা নষ্ট করে দেয়। জানা গিয়েছে এদিন ৪৫ লিটার আইডি লিকার, ৭৫০ লিটার এফ ওয়াস এবং ৬ টি এ হান্ডি অবৈধ চোলাই মদ উদ্ধার করে এবং তা নষ্ট করে দেয় আবগারি দপ্তর। অবৈধ চোলাই মদের কারবার রুখতে এবং সচেতনতা চালাতে এরকম অভিযান আগামী দিনেও চলবে বলে আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement