এই বাংলায়

বাড়ির পুজোতে অংশ নিয়ে বস্ত্র বিতরণ শুভেন্দু অধিকারীর

By Eaibanglai - October 06, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার এক বাড়ির পুজোতে অংশগ্রহণ করে বস্ত্র বিতরণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দশমীতে সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের সরকার বাড়ির দুর্গা পুজোতে অংশ নেন শুভেন্দুবাবু । প্রথমে তিনি দুর্গা মন্দিরে গিয়ে প্রণাম করেন এবং পরে সরকার পরিবারের পক্ষ থেকে যে বস্ত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে নিজে হাতে দুঃস্থ মানুষদের বস্ত্র প্রদান করেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখী হয়ে কদম তলার ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যে দুর্ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে বলেন , কয়েক মাস আগে থেকেই দুর্গাপুজোর প্রস্তুতি চলছে এবং প্রতিমা নিরঞ্জনে ভিড় হবে এটা প্রশাসন জানে তাই এ বিষয়ে প্রশাসনের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন ছিল । তবে এদিন রাজনৈতিক বিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে রাজি হননি তিনি ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement