এই বাংলায় দক্ষিণ বাংলা

বড়জোড়ার পখন্নায় আক্রান্ত তৃণমূল নেতা, গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

By Eaibanglai - November 24, 2026
— Advertisement —
Advertisement
বড়জোড়ার পখন্নায় আক্রান্ত তৃণমূল নেতা, গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

সংবাদদাতা,বাঁকুড়াঃ-  বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পখন্নায় আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আহ্বায়ক সুখেন বিদ। মঙ্গলবার দুপুরে পখন্না গ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে পখন্না মোড়ের কাছে কয়েকজন যুবক তাঁর গাড়ি আটকে ভাঙচুর চালায় এবং গাড়ি থেকে নামিয়ে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্বামীকে বাঁচাতে গিয়ে হেনস্থার শিকার হন তাঁর স্ত্রী তথা বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদও। কোনোক্রমে এলাকা থেকে ছুটে প্রাণে বাঁচেন ওই তৃণমূল নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে পখন্না মোড়ে প্রথমে দু'জন যুবক সুখেন বিদের গাড়ি দাঁড় করায়। মিনিট দশেক পর আরও কয়েকজন যুবক লাঠি ও রড নিয়ে চড়াও হয়ে গাড়িতে ভাঙচুর শুরু করে এবং তাঁকে মারধর করে বলে অভিযোগ। উল্লেখ্য, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পরিচিত মুখ সুখেন বিদ ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন এবং ২০২৩ সালে তাঁর স্ত্রী অর্চিতা বিদ পূর্ত কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর সুখেন বিদকে সংগঠনের জেলা আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

এই হামলার ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন সুখেন বিদ। তাঁর দাবি, বড়জোড়ায় নজিরবিহীনভাবে তাঁর ওপর এই আক্রমণ চালানো হয়েছে। অন্যদিকে, হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। ঘটনার নিন্দা জানিয়ে তাঁদের পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই, বরং এটি সাধারণ মানুষের দীর্ঘদিনের জনরোষের বহিঃপ্রকাশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement