এই বাংলায় দক্ষিণ বাংলা

দীর্ঘদিনের দাবি পূরণ, বার্নপুর সেল আইএসপি-র ঠিকা শ্রমিকদের জন্য কার্যকর কেন্দ্রীয় ন্যূনতম মজুরি

By Eaibanglai - November 24, 2026
— Advertisement —
Advertisement
দীর্ঘদিনের দাবি পূরণ, বার্নপুর সেল আইএসপি-র ঠিকা শ্রমিকদের জন্য কার্যকর কেন্দ্রীয় ন্যূনতম মজুরি

সংবাদদাতা,আসানসোলঃ-  দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরি (Central Minimum Wages) কাঠামোর আওতায় এলেন বার্নপুর সেল আইএসপি (IISCO Steel Plant)-এর প্রায় সাড়ে ১২ হাজার ঠিকা শ্রমিক। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে শ্রমিকদের দৈনিক হাজিরা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ন্যূনতম ৭০৪ টাকা নির্ধারিত হয়েছে। বেতন কাঠামোয় এই বড়সড় পরিবর্তনের খবর ছড়িয়ে পড়তেই কারখানার শ্রমিক মহলে খুশির হাওয়া বইছে এবং আনন্দে শ্রমিকদের একাংশকে আবির খেলতেও দেখা যায়।

শ্রমিক সংগঠনগুলির দাবি, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কারখানা হওয়া সত্ত্বেও এতদিন এখানে ঠিকা শ্রমিকদের বেতন রাজ্য সরকারের ন্যূনতম মজুরি কাঠামো অনুযায়ী নির্ধারিত হতো। সম্প্রতি সেল আইএসপিতে শ্রমিক সংগঠন বিএমএস (BMS) জয়লাভ করার পর থেকেই এই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অবশেষে কর্তৃপক্ষের তরফে কেন্দ্রীয় হারে মজুরি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিনের এই ন্যায্য দাবি পূরণ হওয়ায় কারখানার অস্থায়ী কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তি তৈরি হয়েছে। তবে বিএমএস-এর জয়লাভের পরপরই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় শিল্পাঞ্চলের শ্রমিক মহলে নতুন করে রাজনৈতিক সমীকরণ ও শ্রমিক সংগঠনগুলির ভূমিকা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement