eaibanglai
Homeএই বাংলায়ছাতনায় শাসক দলে ভাঙনের দাবি বিজেপির

ছাতনায় শাসক দলে ভাঙনের দাবি বিজেপির

সংবাদদাতা,বাঁকুড়াঃ- আগামী মাসের রাজ্য়ে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর এই ভোট আবহে বাঁকুড়ার ছাতনায় শাসক শিবির ভাঙনের দাবি করল স্থানীয় বিজেপি নেতৃত্ব।

বিজেপির দাবি ছাতনা বিধানসভা এলাকার ইন্দপুরের একটি বেসরকারী লজে নির্বাচনী বৈঠক চলাকালীন স্থানীয় গোকুলনগর বুথ থেকে তৃণমূল ছেড়ে এলাকার ১০ জন পরিবারের সদস্যদের নিয়ে তাদের দলে যোগ দিয়েছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ছাতনার ‘বিদায়ী’ বিধায়ক তথা এবারও ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়।

এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কর্মীরা দাবি করেন, তারা প্রত্যেকেই নিজের ইচ্ছায় বিজেপিতে যোগ দিয়েছেন। এবিষয়ে তাদের কোনভাবে জোর বা ভয় দেখানো হয়নি।

অন্যদিকে ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের দাবি করেন, এদিন যারা তাদের দলে যোগ দিয়েছেন তারা সকলেই চান রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক। আর সেকারণেই তাদের বিজেপিতে যোগদান।

যদিও এই দলবদলের ঘটনা মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়া জেলা তৃণমূলের সদস্য মধুসূদন ডাঙ্গর দাবি করেন, কেউ দলবদল করেনি। বিজেপি তাদের নিজেদের লোককেই তৃণমূল সাজিয়ে এই দলবদলের গল্প বলছে।

সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক উত্তাপ অনুভূত হচ্ছে ছাতনা বিধানসভা এলাকায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments