eaibanglai
Homeএই বাংলায়প্রচারে তৃণমূল প্রার্থীকে মাফিয়া বলে কটাক্ষ বিজেপি সাংসদের

প্রচারে তৃণমূল প্রার্থীকে মাফিয়া বলে কটাক্ষ বিজেপি সাংসদের

সংবাদদাতা,বাঁকুড়াঃ- প্রার্থীর সঙ্গে প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীকে আক্রামণ শানাতে গিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের। যা নিয়ে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত বুধবার,বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রের বড়জোড়া ব্লকের খাড়ারি অঞ্চল, ফুলবেড়িয়া মোড়, এনায়েতপুর, জামবেদিয়া-সহ একাধিক গ্রামে ঘুরে ঘুরে প্রচার চালালেন বিজেপি প্রার্থী বিলেশ্বর সিনহা। তাঁর সঙ্গে প্রচারে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে তীব্র ভাষায় আক্রমণ করে সৌমিত্র খাঁ বলেন, “তৃণমূল প্রার্থীর সঙ্গে কোনও রাজনৈতিক লড়াই নেই, কারণ তিনি রাজনীতিবিদ নন। বরং তিনি সংশ্লিষ্ট প্রার্থী এলাকার একজন বড় মাফিয়া হিসেবে পরিচিত। ছাই পুকুরের ছাই খেয়েছেন। এরপর তিনি কোলিয়ারি ও কলকারখানা দখলের উদ্দেশ্যে রাজনীতিতে এসেছেন।”

সৌমিত্র খাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। অন্যদিকে বিজেপি সাংসদের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল প্রার্থী গৌতম মিশ্র। তিনি বলেন, “কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না। আমি ছাই খেয়েছি না বালি খেয়েছি, তার জবাব ৪ তারিখে মানুষই দিয়ে দেবে।”

সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রচারের মধ্যেই বড়জোড়া কেন্দ্রে এই বাগযুদ্ধ ঘিরে নির্বাচনী উত্তাপ রীতিমতো অনুভূত হচ্ছে বড়জোড়া বিধানসভা এলাকায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments