eaibanglai
Homeএই বাংলায়‘পরিবর্তন যাত্রা’ মঞ্চে তৃণমূল-সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান

‘পরিবর্তন যাত্রা’ মঞ্চে তৃণমূল-সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান

সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজ্যে ক্ষমতার পরিবর্তনের ডাক দিয়ে রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি শুরু করেছে বিজেপি। জেলায় জেলায় ঘুরছে ‘পরিবর্তন যাত্রা’ রথ। সেই কর্মসূচির অংশ হিসেবে বিজেপির পরিবর্তন যাত্রার রথ রবিবার সন্ধ্যা নাগাদ বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের কমলপুর গ্রামে পৌঁছায়। এবং পরিবর্তন যাত্রার মঞ্চে তৃণমূল ও সিপিএম থেকে বেশ কিছু কর্মী বিজেপিতে যোগদান করেন। যদিও দলবদলের দাবি অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

কমলপুরের কর্মসূচি সেরে ‘পরিবর্তন যাত্রা’র রথ লোহাগড় মোড় হয়ে ছাতনা কামারকুলি মোড়ের উদ্দেশ্যে রওনা দেয়। রথ চলে গেলেও দল বদল নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা।

এ প্রসঙ্গে বাঁকুড়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক স্বপন মুখার্জি বলেন,”১০০ টি পরিবার এদিন তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করেছেন। মানুষ পরিবর্তন চাইছেন ও বিজেপির পক্ষে আছেন।”

অন্যদিকে এ প্রসঙ্গে বাঁকুড়া জেলার তৃণমূল কিষান ক্ষেতমজদুর সেলের সভাপতি শংকর চক্রবর্তী বলেন, “ভোটের পরেই রথে করে ওই বিজেপিকে বিদায় করব, তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্ব কর্মী বিজেপিতে যোগদান করেনি।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments