eaibanglai
Homeএই বাংলায়অঙ্গনওয়াড়ী কেন্দ্রের মন ছুঁয়ে যাওয়া মানবিক উদ্যোগ

অঙ্গনওয়াড়ী কেন্দ্রের মন ছুঁয়ে যাওয়া মানবিক উদ্যোগ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার ছাতনা ব্লকের শিরপুরা গ্রামে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের মন ছুঁয়ে যাওয়া মানবিক উদ্যোগ। ১৮১ ও ৩২৭ নীলমুড়ী অঙ্গনওয়াড়ী কেন্দ্রের উদ্যোগে গর্ভবতী মহিলাদের জন্য অনুষ্ঠিত হল বিশেষ ‘সাধঅন্ন’ অনুষ্ঠান। প্রত্যন্ত গ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ও যত্নের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৌ সেনগুপ্তের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

এই বিশেষ অনুষ্ঠানে গর্ভবতী মহিলাদের জন্য জন্য পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা করা হয়। পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাদ্যের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। গর্ভাবস্থায় সুষম আহার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং মাতৃ ও শিশু সুরক্ষা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয় এবং মাতৃত্বকালীন যত্ন নিয়ে আলোচনা করা হয়।

এই প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মৌ সেনগুপ্ত বলেন, “প্রত্যন্ত গ্রামে গর্ভবতী মায়েদের নিয়ে এই ধরনের কর্মসূচি করতে পেরে আমরা অত্যন্ত খুশি। গ্রামের মহিলারাও এতে উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন, যা আমাদের আরও অনুপ্রাণিত করে।”

স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments