eaibanglai
Homeএই বাংলায়দামোদর চরে উদ্ধার হওয়া মর্টার সেল নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা

দামোদর চরে উদ্ধার হওয়া মর্টার সেল নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায় দামোদর চর থেকে উদ্ধার হওয়া মার্টার সেল নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা বাহিনী। চলতি সপ্তাহে মঙ্গলবার সোনামুখীর ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি ফেরিঘাট এলাকায় পে-লোডার দিয়ে বালি তোলা হচ্ছিল। সেই সময় একে একে ধাতব বিশালাকার তিনটি মর্টার সেল উঠে আসে। খবর পেয়ে ছুটে যায় সোনামুখী থানার পুলিশ ও বম্ব স্কোয়াড এবং বালির বস্তা দিয়ে এলাকা ঘিরে দেয়। পাশাপাশি নজরদারিতে রাখা হয় এলাকা এবং যোগাযোগ করা হয় সেনার সঙ্গে।

এদিন দামোদর নদের গর্ভে লোকালয় থেকে দূরে সেনাবাহিনী কড়া নিরাপত্তার মধ্যে মর্টার সেলগুলি নিস্ক্রিয় করে। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সোনামুখী থানার আধিকারিক , রাজ্য পুলিশের বোম স্কোয়ার্ড, দমকল বিভাগ সহ প্রশাসনের অন্যান্য অধিকারিকারা। মার্টার সেল গুলি নিষ্ক্রিয় করতে বেশ কয়েক ঘন্টা সময় লাগে সেনাবাহিনীর।

অন্যদিকে নিষ্ক্রিয়করণ দেখতে বেশ কয়েকশো মানুষ নদীর পাড়ে ভিড় জমান। যদিও সাধারণ মানুষ বিপজ্জনক এলাকা থেকে বেশ কয়েকশো মিটার দূরে দাঁড়িয়ে ছিল। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করানো হয়। যাতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে না পড়েন এবং মানুষ সুরক্ষিত দূরত্বে থাকেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই মর্টার শেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। স্বাভাবিক দৃষ্টিতে সেলগুলি কালো রং এর। প্রায় আড়াই থেকে তিন ফুট লম্বা। একনজরে দেখলে মনে হবে সিমেন্টের চাঁই। প্রসঙ্গত দ্বারকেশ্বর এবং দামোদরের পার থেকে বালি উত্তোলনের সময় এর আগেও মর্টার সেল উদ্ধার হয়েছে। কোনও বার একটি পাওয়া গিয়েছে, কোনও বার মিলেছে দু’টি। এই প্রথম একই সঙ্গে তিনটি মর্টার শেল উদ্ধার হয় বাঁকুড়ায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments