eaibanglai
Homeএই বাংলায়‘ঘরে ঘরে একটা করে সরকারি চাকরি’র দাবিতে অনশন আন্দোলন

‘ঘরে ঘরে একটা করে সরকারি চাকরি’র দাবিতে অনশন আন্দোলন

সংবাদদাতা,বাঁকুড়া:- ‘প্রতিটি পরিবারের জন্য একটি করে সরকারি চাকরি’ – এই দাবিকে সামনে রেখে বাঁকুড়া থেকে জনজাগরণ আন্দোলনের সূচনা করেছেন সামাজকর্মী অশ্বিনী কুমার সিংহ। ইন্দপুর – বাংলা মোড়ে প্ল্যাকার্ড ও ফেস্টুন সাজিয়ে অবস্থান কর্মসূচিতে বসেছেন তিনি।

অশ্বিনী কুমার জানান, তাঁর আন্দোলন কোনও সরকার বা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। তাঁর দাবি – প্রতিটি পরিবার পিছু ন্যূনতম ১০ হাজার টাকার মাসিক আয়ের সংস্থানসহ একটি সরকারি চাকরি নিশ্চিত করা। এ বিষয়ে তাঁর কাছে নির্দিষ্ট ফর্মুলা রয়েছে এবং তার বাস্তবায়ন বাঁকুড়া থেকেই শুরু হওয়া উচিত বলেও জানান তিনি।

এদিকে, বাঁকুড়া জেলাবাসীর একাংশ চাইছেন তিনি আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হন। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, মানুষ চাইলে নির্বাচনে দাঁড়িয়ে জয়ী হলে ‘ঘর ঘর সরকারি চাকরি’ দাবির বাস্তবায়নে আরও অনেকটা এগিয়ে যাওয়া সম্ভব হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments