eaibanglai
Homeএই বাংলায়যুব সাথী প্রকল্পের টাকা না মেলায় বিডিও অফিসে বিক্ষোভ

যুব সাথী প্রকল্পের টাকা না মেলায় বিডিও অফিসে বিক্ষোভ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য প্রশাসনের তরফে বেকার ভাতা হিসেবে যুব সাথী প্রকল্পের কথা ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী। এবার সেই যুব সাথী প্রকল্পের টাকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়ে প্রতিবাদে সরব হলেন ভাতা প্রার্থীরা। এমনই ছবি ধরা পড়েছে বাঁকুড়ার খাতড়ায়। এদিন বিডিও অফিসের সামনে বিক্ষোভও দেখান ভাতা প্রার্থীরা।

প্রসঙ্গত যুব সাথী প্রকল্প ঘোষণার পর সারা রাজ্যের পাশাপাশি খাতড়া ব্লক এলাকার বেকার যুবকেরাও ওই প্রকল্পে আবেদন করেছিলেন। কিন্তু আবেদনকারীদের একাংশের অভিযোগ সেই টাকা এখনো তারা পাননি। বঞ্চিত আবেদনকারীদের দাবি বারবার বিডিও অফিয়ে গিয়ে খোঁজ খবর নিলেও সেই টাকা কেন তারা পাননি তা জানাতে পারেননি সংশ্লিষ্ট সরকারি আধিকারিকরা।

অবশেষে সোমবার খাতড়া বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। এমনকি প্রকল্পের টাকা না পেলে আগামী দিনে বিডিও অফিস তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments