eaibanglai
Homeএই বাংলায়রাস্তায় আলু ফেলে বিক্ষোভ অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনের

রাস্তায় আলু ফেলে বিক্ষোভ অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনের

সংবাদদাতা,বাঁকুড়াঃ- আলু চাষে মিলছে না সঠিক মূল্য। প্রতিবাদে সরকার ঘোষিত আলুর সহায়ক মূল্যের দাবিতে রাস্তার উপর আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজদুর সংগঠন বাঁকুড়া জেলা কমিটি। এদিন বাঁকুড়ার তামিলিবাঁধে এই অবরোধেরে জেরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় যানচলাচল।

বিক্ষোভকারীরা জানান, মাঠে চাষীদের আলুর দাম কুইন্টাল প্রতি ২৫০ টাকার মধ্যে, তাও কেনার মতো খদ্দের নেই। রাজ্য সরকার কুইন্টাল প্রতি ৯৫০ টাকা সহায়ক মূল্য ঘোষণা করলেও কেনার কোন কার্যকরী পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। অত্যন্ত চড়াদামে সার, বীজ, কীটনাশক ইত্যাদি কৃষি উপকরণ কিনে চাষ করে দাম না পাওয়ায় আলু চাষীরা আজ চুড়ান্ত বিপদের সম্মুখীন হচ্ছে। অবিলম্বে সরকার ঘোষিত সহায়ক মূল্যে চাষীর কাছ থেকে আলু কেনার কার্যকারী ব্যবস্থা করার দাবি জানান তারা।

পাশাপাশি আলুর ‘বস্তার’ ব্যপক কালোবাজারী চলছে বলেও দাবি করেন কমিটির সদস্যরা। তাদের দাবি এক একটি আলুর বস্তার দাম শুধুমাত্র ৩৫ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এই কালোবাজারী বন্ধ করে প্রতি বস্তা ৮ টাকা দামে সরবরাহ করা ও আলুর দাম না পাওয়া চাষীদের বিঘা প্রতি কমপক্ষে ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবীও জানান বিক্ষোভকারীরা। এছাড়াও আত্মঘাতী আলু চাষীদের কমপক্ষে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও চাষীদের সমস্ত প্রকার কৃষি ঋণ অবিলম্বে মুকুব করে নতুন করে ঋণের ব্যবস্থা করারও দাবি জানান তারা।

অবরোধ শেষে জেলাশাসক দপ্তরে তাদের দাবির একটি স্মারক লিপিও জমা করেন কমিটির সদস্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments