দক্ষিণ বাংলা

বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট ঘোষণা করা যাবেনা, দাবি জানিয়ে জাতীয় সড়ক অবরোধ

By Eaibanglai - March 10, 2026
— Advertisement —
Advertisement
বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট ঘোষণা করা যাবেনা, দাবি জানিয়ে জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এস.আই.আর-এর প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদে সরব হল নাগরিক মঞ্চ। মঙ্গলবার বাঁকুড়া-পুরুলিয়া ৬০ এ জাতীয় সড়ক অবরোধে সামিল হল ‘ভোটাধিকার বাঁচাও নাগরিক মঞ্চে’র বাঁকুড়া ১ নম্বর শাখা কমিটি। তাদের দাবি একজনও ‘বৈধ ভোটার’কে বাদ দিয়ে ভোট ঘোষণা করা যাবেনা। ‘আগে ভোটার পরে ভোট’ স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে রাজ্য় সড়কে বসে পড়ে প্রতিবাদে সরব হন কমিটির সদস্যরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, এস.আই.আরের নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। সমস্ত কাগজপত্র জমা করার পরেও রাজ্যের ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিচারাধীন।

এদিন অবরোধে অংশ নেওয়া নজরুল ইসলাম মিদ্যা বলেন, “আমি একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী, বর্তমানে পেনশানভোগী। জীবনে অসংখ্যবার ভোট দিয়েছি। তারপরেও সমস্ত কাগজপত্র জমা করেও আমার নাম ‘বিচারাধীন’।” তাঁর মতে এভাবে দেশের সাধারণ ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে।

অন্যদিকে এদিনের ব্যস্ততম সময়ে জাতীয় সড়কে এই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement