eaibanglai
Homeএই বাংলায়জেলার চার নক্ষত্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি

জেলার চার নক্ষত্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি

সৌভিক সিকদার, বীরভূম -: বীরভূম হারিয়েছে তার চার কৃতি সন্তানকে। প্রয়াত হয়েছেন কবি ও গীতিকার নারায়ণ কর্মকার, প্রতিবাদী আন্দোলনের মুখ তথা সৃজনশীল সমাজচিন্তক ভারতজ্যোতি রায়চৌধুরী ও শৈলেন মিশ্র এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিজয় কুমার দাস। চন্ডীদাস ও নবলোক পত্রিকার যৌথ উদ্যোগে এবং জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির সহযোগিতায় কেন্দুলির ভক্তিভবনে এঁদের স্মৃতিতে একটি স্মরণসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে তাঁদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। রণজিৎ মুখোপাধ্যায়, নীলোৎপল ভট্টাচার্য, ড.রবিন ঘোষ, গদাধর বন্দ্যোপাধ্যায়, সন্তোষ কর্মকার সহ উপস্থিত বক্তারা এই চার গুণীজনের জীবন ও কর্মের ওপর আলোকপাত করতে গিয়ে বলেন, তাঁদের প্রয়াণে জেলার সাংস্কৃতিক ও বৌদ্ধিক জগতে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। সবমিলিয়ে স্মরণসভাটি হয়ে উঠেছিল বীরভূমের চির পরিচিত কৃষ্টি ও ঐতিহ্যের মিলনমেলা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments