এই বাংলায়

বিশালাকার সাপ উদ্ধারে হিমসিম বনকর্মীরা

By Eaibanglai - November 06, 2024
— Advertisement —
Advertisement
বিশালাকার সাপ উদ্ধারে হিমসিম বনকর্মীরা

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– মঙ্গলবার রাত্রে ছাতনার কলাইবেড়িয়াতে ধরা পড়লো ছয় থেকে সাত ফুট লম্বা বিশালাকার একটি পাইথন। গ্রামবাসীদের নজরে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সাপ দেখতে ভিড় জমান সাধারণ মানুষ।

গ্রামবাসীরা জানান গতকাল রাতে স্থানীয় একটি গাছে বিশালাকার ওই সাপটিকে দেখতে পান কয়েকজন। বিষয়টি নজরে আসতেই বনকর্মীদের খবর দেওয়া হয়। বনকর্মীরা রাতেই ঘটনাস্থলে পৌঁছলেও বিশালাকার ওই সাপটিকে গাছ থেকে নামাতে রীতিমতো হিমসিম খেতে হয় তাদের। অবশেষে এক বন কর্মীর সুদক্ষ কৌশলে সাপটিকে গাছ থেকে নামিয়ে আনতে সমর্থ হন তাঁরা।

অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা বলেন, “গ্রামে যেহেতু হাঁস-মুরগি ছাগল রয়েছে তাই আমরা আতঙ্কে ছিলাম। সাপটি ধরা পড়ায় নিশ্চিন্ত হলাম।” বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই সাপটিকে স্থানীয় কোন জঙ্গলে বা পাহাড়ে ছেড়ে দেওয়া হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement