এই বাংলায় দক্ষিণ বাংলা

বিধায়কের হাত ধরে পুজোর আগে উন্নয়নের ছোঁয়া দুর্গাপুরে

By Eaibanglai - October 04, 2026
— Advertisement —
Advertisement
বিধায়কের হাত ধরে পুজোর আগে উন্নয়নের ছোঁয়া দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কোথাও দীর্ঘদিনের পানীয় জলের তীব্র সংকটের স্থায়ী সমাধান, আবার কোথাও বেহাল রাস্তা সংস্কারের যুদ্ধকালীন তৎপরতা। উৎসবের মরশুমের ঠিক আগেই দুর্গাপুর শহরবাসীর দৈনন্দিন সমস্যার মুশকিল আসান করতে একগুচ্ছ সরকারি প্রকল্পের সূচনা করলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। 

শনিবার দুর্গাপুরের বিধাননগর এলাকায় একটি আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে এই একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও কাজের সূচনা করা হয়। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের বাসিন্দারা পানীয় জলের সমস্যা এবং ভাঙাচোরা রাস্তার কারণে যাতায়াতের চরম ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন। পুজো ও উৎসবের মরশুম শুরুর আগেই সেই সমস্ত জনমুখী সমস্যার সমাধানে উদ্যোগ নিলেন বিধায়ক।

শুধু নাগরিক পরিষেবার ভোলবদলই নয়, দুর্গাপুজোকে কেন্দ্র করে শহরকে পর্যটক ও দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে নেওয়া হয়েছে চোখধাঁধানো পরিকল্পনা। পুজোর আগেই তিলোত্তমার মতো দুর্গাপুরের বিভিন্ন প্রধান রাস্তা ও গুরুত্বপূর্ণ মোড় সেজে উঠবে মায়াবী গেরুয়া আলোর মালায়।

এদিনের কর্মসূচিতে যোগ দিয়ে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, "এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও নিত্যদিনের সমস্যাগুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই রূপরেখা তৈরি করা হয়েছে। পানীয় জল, রাস্তা ইত্যাদি বুনিয়াদি নাগরিক পরিষেবা প্রদানের কাজ আগামীদিনেও ধারাবাহিকভাবে জারি থাকবে।"

সব মিলিয়ে, পুজোর ঠিক মুখে বিধাননগর-সহ গোটা দুর্গাপুর জুড়ে এই জোড়া উন্নয়নের জোয়ারে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া এলাকায়। ঘরের দোরগোড়ায় পুরপরিষেবা মেলার পাশাপাশি উৎসবের মরশুমে শিল্পশহরকে নতুন সাজে দেখার অপেক্ষায় এখন দিন গুনছেন আপামর দুর্গাপুরবাসী।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement