সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’র আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা আসার ফলে অনেকেরই সংসারে ফিরেছে স্বস্তি। এই জনমুখী প্রকল্পের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দুকারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে এবার প্রকাশ্য রাস্তায় নামলেন সাধারণ মহিলারা। তাঁদের এই আবেগকে সঙ্গী করে রবিবার দুর্গাপুর পূর্ব বিধানসভার ১ ও ২ নম্বর মণ্ডলের পক্ষ থেকে একটি বিশাল ধন্যবাদজ্ঞাপন পদযাত্রার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি।
এদিনের কর্মসূচিতে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই বর্ণাঢ্য মিছিল। পদযাত্রায় অংশগ্রহণকারী মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উল্লাসে গোটা শিল্পশহর জুড়ে যেন উৎসবের আবহ তৈরি হয়।
মিছিলে অংশ নেওয়া একাধিক মহিলারা জানান রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’ তাঁদের কাছে এক নতুন আশার আলো ও বড়সড় অর্থনৈতিক ভরসা হয়ে উঠেছে। মাসের নির্দিষ্ট সময়ে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসায় পরিবারের ছোটখাটো খরচ ও মুদিখানার বিল মেটাতে আর দুশ্চিন্তা করতে হচ্ছে না। এই স্থায়ী সুরাহার কৃতজ্ঞতাস্বরূপই তাঁরা মুখ্যমন্ত্রীর উদ্দেশে ধন্যবাদ জানাতে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে শামিল হয়েছেন।
তবে রাজনৈতিক সমীকরণের ঊর্ধ্বে উঠে এই পদযাত্রায় অংশ নেওয়া সাধারণ মহিলাদের কাছে মূল বিষয় ছিল একটাই— উৎসবের ঠিক মুখে সংসারের চরম প্রয়োজনে হাতে পাওয়া সুনিশ্চিত আর্থিক সুবিধা ও তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ।