এই বাংলায় দক্ষিণ বাংলা

ডিভিসির সেচ খালে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার

By Eaibanglai - September 18, 2026
— Advertisement —
Advertisement
ডিভিসির সেচ খালে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- মনসা পুজোর দিনেই উৎসবের আনন্দ বদলে গেল বিষাদের কালো ছায়ায়। ডিভিসির সেচ খালে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া ১৮ বছর বয়সী যুবক বিবেক দাসের মৃতদেহ অবশেষে উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দল ও পুলিশ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার অন্তর্গত রাজবাঁধ সংলগ্ন মানিকারা গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিকারা গ্রামের বাসিন্দা বিবেক দাস বৃহস্পতিবার দুপুর নাগাদ রাজবাঁধ এলাকার ডিভিসি সেচ খালে স্নান করতে নামে। প্রত্যক্ষদর্শীরা জানান, খালে ডুব দেওয়ার পরপরই জলের তীব্র স্রোতের টানে তিনি তলিয়ে যায় যুবক। যুবককে তলিয়ে যেতে দেখে উপস্থিত লোকজন চিৎকার শুরু করেন এবং তড়িঘড়ি মানিকারা গ্রামের বাসিন্দা ও কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বৃহস্পতিবারই কাঁকসা থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে খালে নেমে দীর্ঘক্ষণ উদ্ধারকাজ চালালেও জলের গতি বেশি থাকায় যুবকের কোনো হদিশ পাওয়া যায়নি। পরবর্তীতে নিখোঁজ যুবকের সন্ধানে শুক্রবার পুলিশের পক্ষ থেকে বিশেষ ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তলব করা হয়। আজ সকালে ডুবুরিরা খালের জলে তল্লাশি অভিযান শুরু করার কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ বিবেকের নিথর দেহটি উদ্ধার করতে সক্ষম হন।

আজ মানিকারা গ্রামে মনসা পুজো উপলক্ষ্যে ঘরে ঘরে উৎসবের প্রস্তুতি চলছিল। কিন্তু তার মাঝেই গ্রামের এক তরতাজা যুবকের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুর খবর আসতেই থমকে যায় সব আয়োজন। উৎসবের আমেজ হারিয়ে গোটা গ্রামজুড়ে এখন শুধুই শোকের আবহ। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement