eaibanglai
Homeএই বাংলায়অস্বাভাবিক মশা-মাছির উপদ্রব, ডেঙ্গু সংক্রামকের আতঙ্ক

অস্বাভাবিক মশা-মাছির উপদ্রব, ডেঙ্গু সংক্রামকের আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা,বুদবুদঃ- নির্মল বাংলা মিশনে বুদবুদ বাজারকে স্বচ্ছতা রাখতে সাফাই কাজ শুরু করল গলসী-১ নং পঞ্চায়েত সমিতি। প্রসঙ্গত মশা মাছির জ্বালায় ও ডেঙ্গু সংক্রামকের আতঙ্কে ঘুম ছুটেছে বুদবুদবাসীর। কারণ প্রায় তিন বছর ধরে রাজ্যে বন্ধ এক’শ দিনের কাজ। যার জেরে মুখ থুবড়ে পড়েছে গ্রামাঞ্চলে নিকাশী সাফাই থেকে পুকুর, জলাশয় সংস্কারের কাজ আর নোংরা আবর্জনার জঞ্জালের পাহাড় জমেছে এলাকায়। তার সঙ্গে সঙ্গে প্রকোপ বেড়েছে মশা মাছি সহ বিভিন্ন পোকা মাকড়ের।

এদিকে দুদিন আগেই এলাকায় বৃষ্টি হয়েছে। আর তাতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে গলসী-১ নং ব্লকের বুদবুদ বাজারে। বছর দুয়েক আগে বাজারকে স্বচ্ছ রাখতে উদ্যোগী হয় বুদবুদ গ্রাম পঞ্চায়েত। গোটা বুদবুদ বাজারে বসানো হয় ১০০ টি ডাস্টবিন। সেসব এখন উধাও। আর তাতেই ঘটে বিপত্তি। যত্রতত্র উপচে পড়ছে নোংরা জঞ্জাল। রাস্তার ওপর ছড়িয়ে পড়ছে আবর্জনা। বাজারে নোংরা আবর্জনা যত্রতত্র পড়ে থাকায় অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে উঠেছে। তার ওপর দেদার প্লাস্টিকের ব্যাবহারে মজে গেছে নিকাশী। বুদবুদের ওপর দিয়ে যাওয়া সেচ ক্যানেলে আগাছা আর নোংরা আবর্জনায় ভর্তি। নোংরা জলে দুষিত হচ্ছে গোটা এলাকা। সাথে মশা মাঠির উপদ্রপ তো রয়েইছে। ফলে ভরা বসন্তে ডেঙ্গু আতঙ্কে ঘুম ছুটেছে এলাকাবাসীর।

পরিস্থিতি দেখে নড়েচড়ে বসে গলসী-১ নং পঞ্চায়েত সমিতি। সম্প্রতি বুদবুদ বাজার নির্মল বাংলা মিশনের টিম জোরকদমে সাফাই অভিযান শুরু করে। বাজারের মানকর রোডে রাস্তার পাশে মজে যাওয়া নিকাশি নালা থেকে প্লাস্টিক আবর্জনা তুলে ফেলার কাজ শুরু করে। একইসঙ্গে বাজারের আশপাশে যত্রতত্র প্লাস্টিক আবর্জনা বস্তাবন্দি করে সলিড ওয়েস্ট ম্যানেজম্যান্ট প্রকল্পস্থলে নিয়ে যায়। সাফাইয়ের সঙ্গে ছড়ানো হয় মশা মাছি দমনের কিটনাশক।

গলসী-১ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চট্টোপাধ্যায় জানান, বাজারের নিকাশী নালা সাফাই করে কিটনাশক ছড়ানো শুরু হয়েছে এবং এই অভিযান নিয়মিত চলবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments