এই বাংলায়

বুদবুদে পথ দুর্ঘটনায় মৃত্যু পানাগড়ের বাসিন্দা মামা-ভাগ্নের

By Eaibanglai - August 21, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ- বুদবুদে ১৯ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পানাগড়ের বাসিন্দা দুই যুবকের, আহত আরও দুই। মৃতরা হলেন বছর ২৮-র সত্যেন্দ্র যাদব ও বছর ৩৮-র দীনেশ যাদব । মৃত দুই যুবক সম্পর্কে মামা ভাগ্নে। তারা পানাগড় বাজারের বাসিন্দা ছিলেন।

জানা গেছে গতকাল ওই মামা-ভাগ্নে পানাগড় বাজারের আরও দুজনকে সঙ্গে নিয়ে গাড়ি সংক্রান্ত কাজের জন্য একটি চারচাকা গাড়িতে করে খড়্গপুরে গেছিলেন। কাজ সেরে রাতেই তারা পানাগড়ের উদ্দেশ্যে দিয়েছিলেন চারজন। রবিবার ভোর রাতে বুদবুদে ১৯নং জাতীয় সড়কে একটি ডাম্পার তাদের গাড়ির পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় চারজনই গুরুতর জখম হন। পুলিশ আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় আরো দুজনের চিকিৎসা চলছে ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement