এই বাংলায় দক্ষিণ বাংলা

দিনের আলোয় চার চাকার গাড়িতে গরু চুরি! রূপনারায়ণপুরে দুঃসাহসিক অপরাধের সিসিটিভি ফুটেজ ভাইরাল

By Eaibanglai - September 10, 2026
— Advertisement —
Advertisement
দিনের আলোয় চার চাকার গাড়িতে গরু চুরি! রূপনারায়ণপুরে দুঃসাহসিক অপরাধের সিসিটিভি ফুটেজ ভাইরাল

সংবাদদাতা,আসানসোলঃ- গভীর রাতের অন্ধকার নয়, এবার সাতসকালে দিনের আলোতেই বিলাসবহুল চার চাকার গাড়ি নিয়ে এসে বাড়ির সামনে থেকে আস্ত একটি গরু চুরি করে চম্পট দিল দুষ্কৃতী দল। চাঞ্চল্যকর এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত পিঠাকেয়ারী অঞ্চলে। চুরির এই সমস্ত দৃশ্যটি এলাকার একটি সিসিটিভি (CCTV) ক্যামেরায় বন্দি হয়েছে, যা ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, পিঠাকেয়ারী অঞ্চলের একটি বাড়ির সামনে বেশ কয়েকটি গবাদি পশু শান্তভাবে বসে রয়েছে। আচমকাই একটি সাদা রঙের চার চাকার গাড়ি এসে সেখানে দাঁড়ায়। গাড়িটি থামতেই ভেতর থেকে কয়েকজন দুষ্কৃতী অত্যন্ত দ্রুততার সঙ্গে নেমে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা সেখানে বসে থাকা একটি গরুকে বলপূর্বক টেনে-হিঁচড়ে গাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে পুরে ফেলে। চালক আগে থেকেই গাড়ি স্টার্ট দিয়ে প্রস্তুত রেখেছিল; ফলে পশুটিক ভেতরে ঢোকানো মাত্রই মুহূর্তের মধ্যে চোরের দল গাড়ি নিয়ে চম্পট দেয়।

প্রকাশ্য দিবালোকে জনবসতিপূর্ণ এলাকায় এমন অভিনব এবং দুঃসাহসিক কায়দায় গরু চুরির ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। চার চাকার গাড়ি ব্যবহার করে এই চুরির ঘটনায় গোটা রূপনারায়ণপুর এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং গবাদি পশুর সুরক্ষা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। যদিও ভিডিও ফুটেজের সত্যতা যাছাই করেনি এই বাংলায় নিউজ পোর্টাল। 

ঘটনার বিষয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে জানানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement