eaibanglai
Homeএই বাংলায়চাষীদের হাতে প্রধানমন্ত্রীর চিঠি দিয়ে পরিবর্তন যাত্রায় যোগদানের আহ্বান

চাষীদের হাতে প্রধানমন্ত্রীর চিঠি দিয়ে পরিবর্তন যাত্রায় যোগদানের আহ্বান

সংবাদদাতা,বাঁকুড়াঃ– ছাতনা বিধানসভা এলাকার ছাতনা বাজারে চাষীদের হাতে প্রধানমন্ত্রীর চিঠি তুলে দিয়ে ৮ মার্চের পরিবর্তন যাত্রায় যোগদানের আহ্বান জানালেন বিজেপি কর্মীরা। চিঠিতে বিগত কয়েক বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি আগামী দিনে কৃষক ও গ্রামীণ উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে, সে বিষয়েও বিস্তারিত উল্লেখ রয়েছে ।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অবিভক্ত বাঁকুড়া জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী, ছাতনা ১ নং মন্ডলের সভাপতি ধনঞ্জয় মন্ডল এবং বিজেপি নেতা অশোক বিদ সহ অন্যান্য বিজেপি কর্মী‌রা।

অন্যদিকে এ প্রসঙ্গে বাঁকুড়া তৃনমূল সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি শংকর চক্রবর্তী বলেন, কৃষকদেরকে সব থেকে বেশি বঞ্চিত করেছে মোদি সরকার, বিজেপি শাসিত রাজ্যে কৃষকরা আত্মহত্যা করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments