সংবাদদাতা,বাঁকুড়াঃ- মাধ্যমিক পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় এক ছাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠে।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার সময় এক ছাত্রীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। নিয়ম অনুযায়ী সঙ্গে সঙ্গে ওই ছাত্রীর মোবাইল ফোন ও পরীক্ষার খাতা বাজেয়াপ্ত করা হয়। পরে তা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বর্ধমান রিজিওনাল অফিসে পাঠানো হয়।
বিদ্যালয় সূত্রে খবর, সংশ্লিষ্ট ছাত্রীর পরীক্ষার খাতা বাতিল (ক্যানসেল) করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষা কেন্দ্রে সাময়িক চাঞ্চল্য ছড়ালেও ছাতনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে।


















