eaibanglai
Homeএই বাংলায়ছাতনায় ‘সানডে অন সাইকেল’ কর্মসূচি

ছাতনায় ‘সানডে অন সাইকেল’ কর্মসূচি

সংবাদদাতা,বাঁকুড়াঃ- পরিবেশরক্ষা ও সুস্থ জীবন গড়ে তোলার লক্ষ্য নিয়ে জনসচেতনতা বার্তা দিতে ‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচির অঙ্গ হিসেবে ছাতনায় অনুষ্ঠিত হল ‘সানডে অন সাইকেল’ কর্মসূচি। ছাতনা ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচি ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এদিন সকালে ছাতনা ব্লক অফিস প্রাঙ্গণ থেকে সাইকেল র‍্যালির সূচনা হয়। র‍্যালিটি ছাতনা বাজার এলাকা পরিক্রমণ করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাতনা বিধানসভার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি, ছাতনা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) সৌরভ ধল্ল, ছাতনা থানার পুলিশ আধিকারিকরা। এছাড়াও অংশগ্রহণ করেছিল এলাকার ছাত্র-ছাত্রী, সিভিক ভলেন্টিয়ার এবং সাধারণ মানুষ।

ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি বলেন , পরিবেশ দূষণ রোধ, জ্বালানি সাশ্রয় এবং নিয়মিত শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অন্যদিকে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল জানান, সুস্থ শরীর ও সবুজ পরিবেশ গড়ে তুলতে সাইকেল ব্যবহারের বিকল্প নেই। তাই দৈনন্দিন জীবনে সাইকেলের ব্যবহার বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হল এদিনের কর্মসূচির মাধ্যমে।

অংশগ্রহণকারীদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি এদিনের কর্মসূচিকে সফল করে তোলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments