এই বাংলায় দক্ষিণ বাংলা

মানব পাচার চক্রের তদন্তে দুর্গাপুরে এনআইএ অভিযান, আটক ১

By Eaibanglai - July 27, 2026
— Advertisement —
Advertisement
মানব পাচার চক্রের তদন্তে দুর্গাপুরে এনআইএ অভিযান, আটক ১

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে এক ব্যক্তির বাড়ির এনআইএ-এর অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার ভোরে দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকার এক ব্যাক্তির বাড়িতে পৌঁছে যায় জাতয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। রাজ্য পুলিশের সহায়তায় দীর্ঘ প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশির পর ওই বাড়ির বাসিন্দা গোলাম জামাকে আটক করে দুর্গাপুর থানায় নিয়ে যান গোয়েন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে , গোলাম জামা তিন বছর আগে বিহারের মুজফফরপুর থেকে দুর্গাপুড়ে এসেছিলেন। এরপর  স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ওই বাড়িতে থাকতে শুরু করেন তিনি।স্থানীয় একটি টায়ার মেরামতির দোকানে কাজ করতেন। প্রতিবেশীদের বক্তব্য, এক বছর আগে বিদেশে গিয়েছিলেন গোলাম। সেখান থেকে ফেরার পর ফোন নম্বর পাল্টে ফেলেছিলেন।   তবে তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, পশ্চিম এশিয়ার একাধিক দেশে কাজ করেছেন গোলাম। এ ছাড়া, বিদেশে শ্রমিক পাঠানো, পাসপোর্ট সংক্রান্ত গরমিলের মামলায় এনআইএ কয়েক জনকে গ্রেফতার করেছে। তারা এই গোলামেরই সঙ্গী বলে খবর। জানা গিয়েছে, প্রায় ছ’মাস ধরে তাকে খুঁজছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

 

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে হরিয়ানার চাখরি দাদরি সাইবার ক্রাইম থানায় মানব পাচারের একটি মামলা দায়ের হয়েছিল। তার তদন্তভার নিয়েছিল এনআইএ। অভিযোগ, মোটা বেতনের চাকরির টোপ দিয়ে তরুণ-তরুণীদের মায়ানমারের চিনা চিনা এসইজেড নিয়ে যাওয়া হত। সেখানে সাইবার-দাস হিসেবে খাটানো হত দের। এই চক্রে ভারতের নানা প্রান্তেই স্থানীয় দালাল হিসাবে বহু মানুষ যুক্ত। চাকরির লোভ দেখিয়ে তরুণ-তরুণীদের প্রথমে ব্যাঙ্ককে পাঠানো হয়। সেখান থেকে সড়কপথে রা পৌঁছন মায়ানমার সীমান্তে। সেখান থেকে দালালেরা দের এসইজেডে নিয়ে যান। এনআইএ সূত্রে দাবি, চিনা মাফিয়ারা এই এসইজেড থেকে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ চালায়। ভারত থেকে যাওয়া ব্যক্তিদের পাসপোর্ট প্রথমেই কেড়ে নেওয়া হয়, যাতে রা পালিয়ে যেতে না-পারেন। অনেক ক্ষেত্রেই কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে এই সমস্ত দালাল ও মাফিয়াদের বিরুদ্ধে। এমনই কোনও চক্রে গোলাম জড়িত বলে সন্দেহ গোয়েন্দাদের। 
 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement