শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- বুধবার ছাতনা চন্ডিদাস মহাবিদ্যালয়ে ছাতনা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। গ্রীষ্মকালীন সময়ে ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি মেটানোর লক্ষ্যেই এই শিবিরের আয়োজন বলে জানান উদ্যোক্তারা।
ছাতনা ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে মোট ২১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ছাতনা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবেন্দ্রনাথ চ্যাটার্জি জানান, সমাজের প্রয়োজন মেটাতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিনের শিবিরে মহাবিদ্যালয়ে অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এদিন রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ছাতনা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন মন্ডল।


















