শুভ্রাচল চৌধুরী, ছাতনা:- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ও প্রার্থী তালিকা ঘোষণা হতেই ভোটের ময়দানে নেমে পড়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। মিটিং, মিছিল, সভার পাশাপাশা এই সময় নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানকেও জনসংযোগ ও প্রচারের মাধ্যম হিসেবে বেছে নেন প্রার্থীরা। শুক্রবার এমনই এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে জনসংযোগ করলেন ছাতনা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন মণ্ডল।
এদিন ছাতনা বিধানসভার অন্তর্গত শালডিহা গ্রামে কালীপুজো উপলক্ষ্যে আয়োজিত নরনারায়ণ সেবায় উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন কুমার মণ্ডল এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও দাবি-দাওয়ার কথাও শোনেন।
এদিনের এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগ আরও জোরদার করার লক্ষ্যেই মানুষের পাশে থাকার বার্তা দেন স্বপন কুমার মণ্ডল। স্থানীয়দের মধ্যেও তার এই উপস্থিতি ও উদ্যোগকে ঘিরে উৎসাহ দেখা যায়।


















