এই বাংলায় দক্ষিণ বাংলা স্বাস্থ্য ও শিক্ষা

'দূষণের জন্য বাড়ছে ক্যান্সার, নিয়ন্ত্রণ করতে গাছ লাগান' দুর্গাপুরে বললেন মুখ্যমন্ত্রী

By Eaibanglai - November 27, 2026
— Advertisement —
Advertisement
'দূষণের জন্য বাড়ছে ক্যান্সার, নিয়ন্ত্রণ করতে গাছ লাগান' দুর্গাপুরে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- আজ দুর্গাপুর শিল্পাঞ্চলের একমাত্র গ্রীনফিল্ড এয়ারপোর্ট কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আবাসিক  প্রজেক্ট এলাকায় ৫০০ শয্যা বিশিষ্ট একটি মাল্টি সুপার স্পেশালিটি ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগদান করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  মূলত বেসরকারি সংস্থা  'দ্য মিশন হসপিটাল' কর্তৃত্ব দ্বারা নির্মিত হতে চলেছে এই ক্যান্সার হাসপাতালটি।  এদিন সকালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দূষণে জর্জরিত পশ্চিম বর্ধমান তথা বাঁকুড়া জেলার মেজিয়া সংলগ্ন শিল্পাঞ্চলে বেড়ে চলা দূষণ কমাতে গাছ লাগানোর অনুরোধ জানান। বছরখানেক আগে রাজধানী দিল্লির দূষণকে ছাপিয়ে গিয়েছিল শিল্পাঞ্চল দুর্গাপুরের দূষণ। কিন্তু রাজ্য সরকার মাত্র ছয় মাসের মধ্যেই দূষণ নিয়ন্ত্রণের যন্ত্র বহু জায়গায় লাগিয়ে ইতিমধ্যেই দূষণের মাত্রা অনেকটাই কমিয়ে এনেছে। আগামী দিনে দূষণ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এনে মানুষকে পরিত্রাণ দিতে পারবেন বলে এদিন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশা প্রকাশ করেন।"

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে জানালেন, "এবার বাংলার মানুষ সেরা চিকিৎসা পাবেন এই রাজ্যেই। রাজ্যে আরও চারটি মেডিকেল কলেজ করা হবে। তার জন্য অর্থও বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে প্রতিটি হাসপাতালে থাকবে হার্টের চিকিৎসা ব্যবস্থা। এছাড়া ক্যানসার সহ দূরারোগ্য রোগের দামি ওষুধ সস্তায় দিতে রাজ্যের বিভিন্ন হাসপাতালে খোলা হবে অমৃত মেডিসিন সেন্টার। রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাড়ে ৬ কোটি আয়ুষ্মান ভারতের আওতায়। বাকি যারা এই স্কিমের মধ্যে আসছেন না,তাঁদের জন্য মুখ্যমন্ত্রী হেলথ স্কিম। নিজের বক্তব্যে তৃণমূল সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আগের সরকার তিনবেলার খাবারে ৫৬ টাকা ৪০ পয়সা দিত।  এমএলএ, মন্ত্রী, সাংসদদের বেতন বেড়েছে। কিন্তু হাসপাতালের খাবারের বরাদ্দ বাড়েনি। আমরা দায়িত্বে এসেই সেটা বাড়িয়ে ১১০ টাকা করেছি।"

এদিনের সভামঞ্চ থেকে তিনি পশ্চিম বর্ধমান জেলার জন্য একটি মেডিকেল কলেজ সহ হাসপাতাল তৈরির অনুমোদন দেওয়া হয়েছে বিধানসভায় বলে জানান।  এক কথায় বলতে গেলে রাজ্যের স্বাস্থ্যপরিসেবার মান উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন বলে এদিন মুখ্যমন্ত্রী উপস্থিত সকলকে  অবগত করেন।  আজ তিনি যে বেসরকারি উদ্যোগে ক্যান্সার হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেই  'দ্য মিশন হসপিটাল' কর্তৃপক্ষ জানিয়েছে আগামী২০২৮ সালের মধ্যে এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ করে শিল্পাঞ্চল তথা রাজ্যের মানুষকে পরিষেবা দেওয়া শুরু করা হবে। 
 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement