এই বাংলায় দক্ষিণ বাংলা

মাতৃবিয়োগে সমবেদনা জানাতে বর্ধমানে আর এস এস প্রচারকের বাড়িতে মুখ্যমন্ত্রী

By Eaibanglai - October 29, 2026
— Advertisement —
Advertisement
মাতৃবিয়োগে সমবেদনা জানাতে  বর্ধমানে আর এস এস প্রচারকের বাড়িতে মুখ্যমন্ত্রী

সংবাদদাতা,বর্ধমানঃ- আরএসএস প্রচারক শ্রীকৃষ্ণ মণ্ডলের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় মেমারি বিধানসভার অন্তর্গত পালসিট গ্রামে শ্রীকৃষ্ণ মণ্ডলের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সম্প্রতি শ্রীকৃষ্ণের মায়ের মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানাতেই এ দিন মুখ্যমন্ত্রীর এই সফর বলে জানা গিয়েছে।

শ্রীকৃষ্ণ মণ্ডল দীর্ঘদিন ধরে আরএসএসের সঙ্গে যুক্ত। তাঁর মায়ের মৃত্যুর খবর পাওয়ার পরেই পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে যান মুখ্যমন্ত্রী। বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর ভৈটা গ্রামে আসাকে কেন্দ্র করে স্থানীয় মহলে চর্চা শুরু হয়।

এর আগে শ্রীকৃষ্ণ মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এ বার মুখ্যমন্ত্রীর তাঁর বাড়িতে যাওয়ার ঘটনাও রাজনৈতিক ও সামাজিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এ দিনের সাক্ষাতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement