এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে ফের সাইবার প্রতারণার বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ৫

By Eaibanglai - September 09, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে ফের সাইবার প্রতারণার বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ৫

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ও তার সংলগ্ন শিল্পাঞ্চলকে ডেরা বানিয়ে সক্রিয় হয়ে ওঠা আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুর্গাপুর ও কোকওভেন থানার পুলিশ পৃথক দুটি সফল অভিযান চালিয়ে মোট ৯ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে ল্যাপটপ, হার্ডডিস্ক এবং এটিএম কার্ডসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ও নথিপত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুর্গাপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাদারোড এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। সেখান থেকে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ৫ জনকে আটক করা হয়। থানায় এনে দীর্ঘক্ষণ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাদের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় ৫ জনকেই গ্রেফতার করে পুলিশ। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পেনড্রাইভ ও হার্ডডিস্ক, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও পাসবুক, একাধিক সন্দেহভাজন ইলেকট্রনিক ডিভাইস। বুধবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এর ঠিক আগের দিনই দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন সাধুডাঙার একটি লজে হানা দিয়ে ঝাড়খণ্ডের ৪ যুবককে গ্রেফতার করে কোকওভেন থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, লজের ঘরকে কার্যত ‘অফিস’ বানিয়ে দেশজুড়ে জালিয়াতির জাল বিছিয়েছিল এই যুবকেরা। তাদের কাছ থেকেও ল্যাপটপ, মোবাইল ফোন এবং এটিএম কার্ড উদ্ধার হয়েছে।

কুখ্যাত 'জামতাড়া গ্যাং' দুর্গাপুর ও তার আশেপাশের এলাকাকে নিরাপদ আস্তানা বা সেফ হাউস হিসেবে ব্যবহার করে দেশজুড়ে এই প্রতারণার কারবার চালাচ্ছে বলে বার বার অভিযোগ উঠছে। উদ্ধার হওয়া ডিভাইসগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়ে এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছে পুলিশ। সাইবার জালিয়াতি রুখতে আগামী দিনে শহর ও শহরতলি জুড়ে এই ধরণের কড়া তল্লাশি অভিযান জারি থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement