এই বাংলায় দক্ষিণ বাংলা

দাদাগিরি! রোগী নিতে বাধা, অ্যাম্বুল্যান্স আটকে তোলাবাজি ও মারধরের অভিযোগ

By Eaibanglai - September 28, 2026
— Advertisement —
Advertisement
দাদাগিরি! রোগী নিতে বাধা, অ্যাম্বুল্যান্স আটকে তোলাবাজি ও মারধরের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- হাসপাতাল থেকে মুমূর্ষু রোগীকে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার পথে আইসিইউ  অ্যাম্বুল্যান্স আটকে তোলাবাজি এবং চালক ও টেকনিশিয়ানকে মারধরের গুরুতর অভিযোগ উঠল দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায়। অন্য এলাকার অ্যাম্বুল্যান্স নিয়ে আসার অপরাধে ৫ হাজার টাকা দাবি এবং তা না দেওয়ায় টেকনিশিয়ানকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক অ্যাম্বুল্যান্স স্ট্যান্ডের মালিকের বিরুদ্ধে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য একটি হাসপাতালের অ্যাম্বুল্যান্স সিটিসেন্টারের গান্ধী মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে এক রোগীকে নিতে যায়। অভিযোগ, হাসপাতাল থেকে বেরোনোর সময় গাড়িটি আটকে দেয় গান্ধী মোড় অ্যাম্বুল্যান্স স্ট্যান্ডের মালিক মানিক রুইদাস। অন্য জায়গার অ্যাম্বুল্যান্স কেন ওই বেসরকারি হাসপাতালে রোগী নিতে এল, এই অজুহাতে ৫ হাজার টাকা তোলা দাবি করা হয়।

অ্যাম্বুল্যান্সের চালক ও টেকনিশিয়ান এই অন্যায্য টাকা দিতে অস্বীকার করলে বচসা শুরু হয়। অভিযোগ, এর পরেই তাঁদের ওপর চড়াও হয়ে মারধর করা হয়। ঘটনায় গুরুতর জখম হন অ্যাম্বুল্যান্সের টেকনিশিয়ান। এমনকি তাদের আটকে রাখা হয় বলেও অভিযোগ। যদিও অভিযুক্ত মানিক রুইদাস তাঁর বিরুদ্ধে ওঠা তোলাবাজি ও মারধরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। 

অভিযুক্ত স্ট্যান্ডে মালিক মানিক রুইদাসের বিরুদ্ধে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement