এই বাংলায়

সরকারি সংস্থার ভুয়ো নিয়োগ পত্র দিয়ে গ্রেফতার ব্যক্তি

By Eaibanglai - May 28, 2023
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সরকারি পরিবহণ সংস্থা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ভুয়ো নিয়োগ পত্র দেওয়ার অভিযোগে উত্তর চব্বিশ পরগনা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল কোকওভেন থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম নয়ন ব্যানার্জি। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির বাড়ি বাড়ি উত্তর চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে।

গতকাল ওই ব্যক্তি গ্রেফতার হলেও ঘটনার সূত্রপাত ২০২২ সালে। ওই বছরের ১৮ই এপ্রিল চন্দন খাটুয়া নামে এক ব্যক্তি , যিনি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা,দুর্গাপুরে ক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় চাকরির নিয়োগ পত্র নিয়ে যোগ দিতে আসেন। নিয়োগপত্রটি জাল থাকায় ২৬ এপ্রিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কোকওভেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ শনিবার রাতে নরেন্দ্রপুর থেকে অভিযুক্ত নয়ন ব্যানার্জিকে গ্রেফতার করে। রবিবার দুপুরে তাকে দুর্গাপুর আদালতে পেশ করা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement