উত্তর বাংলা এই বাংলায় দক্ষিণ বাংলা

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ী দুই বিজেপি প্রার্থীর শপথ গ্রহণ বুধবার, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

By Eaibanglai - October 27, 2026
— Advertisement —
Advertisement
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ী দুই বিজেপি প্রার্থীর শপথ গ্রহণ বুধবার, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- আগামী ২৮ অক্টোবর, বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিতে চলেছেন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী দুই বিজেপি প্রার্থী হাসিরানী রথ ও শাখারভ সরকার । বিধানসভা সূত্রের খবর, নবনির্বাচিত এই দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার রথীন্দ্রনাথ বসু  এই গুরুত্বপূর্ণ শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ]। এরপর ৯ অক্টোবর নির্বাচনের ফলাফল প্রকাশিত হলে দুই কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেন। তবে দুর্গাপুজোর উৎসব ও ছুটির কারণে বিধানসভা সহ সমস্ত সরকারি দফতর বন্ধ থাকায় এতদিন এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। অবশেষে পুজো কাটতেই সেই প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে এবং আগামী বুধবার বিধানসভায় আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন দুই নতুন বিধায়ক

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement