এই বাংলায়

দুর্গাপুরে বন্ধ কারখানার নিরাপত্তারক্ষীদের ওপর দুষ্কৃতী হামলা

By Eaibanglai - July 29, 2023
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে বন্ধ কারখানার নিরাপত্তারক্ষীদের ওপর দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল। ঘটনায় ৭ নিরাপত্তারক্ষী আহত হয়েছে। যাদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের আর আই পি প্লটের একটি বন্ধ বেসরকারী কারখানায়।

জানা গেছে শুক্রবার রাত দশটা নাগাদ প্রায় ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল আচমকা হামলা চালায়। সেই সময় কাখানার প্রধান ফটকে পাহাড়া দিচ্ছেলেন আমজাদ শেখ নামে এক নিরাপত্তারক্ষী। প্রথমে তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। চেঁচামেচির আওয়াজ শুনে আরও ১০ জন নিরাপত্তারক্ষী ছুটে গেলে তাদের উপর লোহার রড , লাঠি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় ৭ নিরাপত্তারক্ষী আহত হন। যার মধ্যে তিন নিরাপত্তারক্ষীর আঘাত গুরুতর হওয়ায় পরে পুলিশ তাদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।

পাহারারত নিরাপত্তারক্ষীদের দাবি মূলত কারখানার ব্লাস্ট ফার্নেসের তামা চুরি করতেই এসেছিল দুষ্কৃতীরা। অন্যদিকে শুক্রবার রাতের এই হামলার ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে ওই এলাকার বিভিন্ন কারখানায় কর্মরত নিরাপত্তারক্ষীদের মধ্যে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement